The Storyteller

ঘোড়ার ডিমের ফোন ব্যাংকিং – তারচেয়ে আমি বরং মুড়ি খাই বসে বসে

March 11, 2009 · 23 Comments

এইচএসবিসির এটিএম বুথ গুলোতে সবসময়ই একজন এক্সিকিউটিভ থাকেন। আমি ফোন ব্যাংকিং সার্ভিস সেটআপ করতে গেলাম কয়েকদিন আগে – দেখা গেল ফর্ম নেই, ভাল কথা – তা না থাকতেই পারে। আমাকে বলা হল পরের দিন খোঁজ নিতে – আমি আবার গেলাম পরের দিন। এবারও দেখা গেল ফর্ম নেই । এক্সিকিউটিভ যিনি ছিলেন তিনি একজন গার্ড কে ডেকে পাঠালেন ব্যাংক থেকে ফর্ম নিয়ে আসতে, আর আমাকে বলা হল মিনিট পনেরো মত বসে থাকতে। উনি ফোনেও ব্যাংকের কার সাথে যেন কথা বলে বললেন ফর্ম দিয়ে দিতে। মজার এবং একাধারে বিরক্তিকর ব্যপার ঘটল গার্ড যখন ফিরলম তখন, তার হাতে এক বান্ডিল ফোন ব্যাংকিং এর ফ্লেয়ার/লিফলেট – ফর্ম না। মেজাজ আমার তখন খুবই খারাপ, শালা সময়ের কি কোনই দাম নাই নাকি! পরপর দুদিন ঘুরলাম। আমাকে অনেক স্যরি টরি বলে বলা হল পরেরদিন আসতে – পরেরদিন গিয়ে অবশ্য ফর্ম পেলাম।

এর কয়েকদিন পরে ইন্সট্রাকশন আর পিন কোড সহ কাগজ পত্র হাতে পাবার পর আমি শুরু করলাম সার্ভিসটা সেটআপ করতে। কাগজপত্রে বলা আছে কিভাবে কি করতে হবে। ফোন করলাম, যান্ত্রিক কন্ঠ আমাকে বলল কি কি করতে হবে, সবই স্বয়ংক্রিয়। কিন্তু যখনই আমি আমার অ্যাকাউন্ট নাম্বার (ফোন ব্যাংকিং নাম্বার) ইনপুট করি ওপাশ থেকে আমাকে বলা হয় অনুগ্রহ করে কিছুক্ষন অপেক্ষা করুন, আপনাকে আমাদের কাস্টোমার কেয়ার রিপ্রেজেন্টেটিভের কাছে ফরোয়ার্ড করা হচ্ছে। আরে আজিব! আমি বেশ কয়েকবার ট্রাই করলাম কিন্তু প্রত্যেকবার একই কথা। সেদিন বাদ দিয়ে ঠিক করলাম আগামীকাল ট্রাই করব আবার।
পরেরদিনও একই ব্যপার – আজিব, আমি ঠিক করলাম ঠিক আছে তাহলে কথা বলা যাক – ওমা – ফরোয়ার্ড করতে যতক্ষন লাগে ততক্ষন আমাকে বেশ কয়েকটা অ্যাড শুনতে হল, প্রোডাক্ট প্রোমোশনাল

ওপাশ থেকে কেউ একজন (ছেলে) ধরে বলল “গুড আফটারনুন স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি” আমি তাকে বললাম যে আমার ফোন ব্যাংকিং সার্ভিসটা সেটআপ করা দরকার। এইবার সে আমাকে বলল “অনুগ্রহ করে আপনি আমাদের কল সেন্টারের সাথে কথা বলুন”। মেজাজ আমার আবার খারাপ, যদি আমাকে কল সেন্টারেই কথা বলা লাগবে তাহলে কাস্টোমার কেয়ার রিপ্রেজেন্টেটিভের কাছে ফরোয়ার্ড করা হল কেন? – আমি তাকে বললাম যে “ভাল কথা ব্রাদার, আমাকে কল সেন্টারের নাম্বারটা দিন”

এবার শুরু হল কলসেন্টারে কল করার পালা। সবগুলো নাম্বার বিজি, কোনো অটো হান্টিং সিস্টেম নেই। কিছুক্ষন পর পর আমি ট্রাই করেই যাচ্ছি। তো বেশ কিছুক্ষন পরে কপালগুনে কল ঢুকল – এইবার শুরু হল ইন্টারেসটিং পর্যায়। কোন এক তরুনী কল ধরে বলল “গুড আফটারনুন, দিস ইজ অমুক-তমুক ফ্রম এইচএসবিসি, হাউ মে আই হেল্প ইউ?”

আমি: আমার ফোনব্যাংকিং সার্ভিস টা সেটআপ করা লাগবে, সো কাইন্ডলি আমাকে অ্যাসিস্ট করুন কিভাবে কি করব
তরুনী: স্যরি স্যার?
আমি: ফোন ব্যাংকিং সার্ভিস টা সেটআপ করা লাগবে
তরূনী: ফোন ব্যাংকিং সার্ভিস?
আমি (আমার তখন মেজাজ খারাপ): আই’ভ গট অল দ্য নেসেসারি পেপারস অ্যান্ড ট্রাইং টু ইনিশিয়েট ফোন ব্যাংকিং সার্ভিস, আর ইউ ক্লিয়ার অর নট?
তরুনী: জি স্যার, আপনি কি ফোন ব্যাংকিং সার্ভিস নাম্বারে কল করেছেন?
আমি: হ্যা করেছি, সবগুলো ইন্সট্রাকশন ফলো করেছি ঠিক মত কিন্তু যখনই ফোন ব্যাংকিং নম্বর চাচ্ছে, ইনপুট দেয়ার পর আমাকে কাস্টোমার কেয়ার রিপ্রেজেন্টেটিভের কাছে ফরোয়ার্ড করে দেয়া হচ্ছে।
তরূনী: ওকে স্যার, আপনি কি আপনার ফোন ব্যাংকিং নাম্বার টা সঠিক ভাবে ইনপুট করেছেন?
আমি: হ্যাঁ, প্রথম নয়টা ডিজিট এবং শেষে এক। শুন্য শুন্য বাদ দিয়ে।
তরুনী: কারেক্ট স্যার, আপনি কি যখন আপনার কাছ থেকে নাম্বারটি চাওয়া হচ্ছে তখন ইনপুট করেছেন নাকি আগে?
আমি: পরে
তরূনী: ওকে স্যার আমি দেখছি
আমি: আপনি কাইন্ডলি আমাকে দেখে একটু জানান কি প্রবলেম
কিছুক্ষন পর: স্যার আমি দেখছি, তবে আপনি আজকে আর ট্রাই না করে আগামীকাল একবার ট্রাই করুন।
আমি: আমি অলরেডী গতকাল ট্রাই করেছি, আজকে আবার করলাম, কিন্তু সেম রেজাল্ট।
তরুনী: স্যার আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত আর কোনো কোয়েরী আছে?
আমি: স্যরি?
তরুনী: আপনার যদি অ্যাকাউন্ট সংক্রান্ত আর কোনো কোয়েরী থাকে তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি
আমি: কাইন্ডলি আপনি আমার এই প্রবলেমটি আগে সলভ করুন
তরুনী: জি স্যার আমি দেখছি, আপনার ফোন নাম্বার টা দেবেন প্লিজ, এবং অ্যাকাউন্ট নাম্বার – আমি কিছুক্ষন পরে আপনাকে কল করে আপডেট দিচ্ছি

আমি তখন আমার নাম্বার দিলাম, অ্যাকাউন্ট নাম্বার ও দিলাম

তরুনী: আপনার নামটা স্যার?
আমি: হাসিন হায়দার

কল শেষ, এর পরে অনেক্ষন ওয়েট করলাম কলের জন্য – কল আর আসলো না। ঘোড়ার ডিমের কল! ঘোড়ার ডিমের সার্ভিস, ঘোড়ার ডিমের কাস্টোমার কেয়ার। যত্তসব স্টুপিড গুলারে বসায় রাখে কল সেন্টারে!

মেজাজ আমার এখন খুবই খারাপ – বসে বসে মুড়ি খাওয়া ছাড়া কিছুই করার নাই!

Categories: bitter experiences

23 responses so far ↓

  • maSnun // March 11, 2009 at 7:46 pm | Reply

    I can’t read a single word of it. Perhaps I need to plug something in. Fonts ??

  • Shafqat Ahmed // March 11, 2009 at 10:43 pm | Reply

    I have had almost the same experience, but with other HSBC service. After being thrown from one person to another, ended up in the same loop. Had to go through more than 20 calls and loopback to same persons, I had got the info I wanted. Phony Banking. Janata Bank probably has better phone service.

  • Kowser // March 12, 2009 at 6:35 pm | Reply

    God must be great because you have wrotten this story in Bangla instead of English.

    Oh ya, I am still happy with old style banking… stay in a line to withdraw :)
    ha ha ha

  • saidur // March 12, 2009 at 6:46 pm | Reply

    mone hoi তরুনী আপনার নাম shune voi paise.. :)

  • masnun // March 12, 2009 at 9:31 pm | Reply

    Now I read it… Ha ha ha… Amazing service…

  • Rubayeet // March 12, 2009 at 11:21 pm | Reply

    I know some people working at HSBC IT branch, a few of them were my batch mates. Knowing their ‘technical expertise’ I am not very surprised :)

  • Ehab // March 13, 2009 at 10:15 pm | Reply

    মজা মজা :D

  • Ehsan // March 13, 2009 at 10:45 pm | Reply

    Hasin bhai, moja pailam pore. But you know brother, it is no different in Canada either. Sometimes I feel BD r CS is somewhat better than here. Ekta lomba story (took 1.5 months to resolve) soto kore boli. Ami amar basha r home phone, internet aar TV cable cancel korlam ek din. it takes around 72 hours to process the request and one month to disconnect (karon amar kaas theke next month ar taka taa too nite hobe). ami por din call korlam abar Rogers (Canada r biggest wireless, homephone, cable tv provider) and it wasn’t event after 24 hours; I requested them NOT to cancel my internet. Amake bola holo aita korte amar complete service disconnect kore, reconnect korte hobe. sheita ek agent bollo, aar jokhon amar request process korbe bollo taar PC problem disse amake 72 hours aa update korbe. kintu keu korlo na, next I called again and that agent said nah amar kisui korte hobe omon. shaa shob set kore disse, kintu aabr request process korte jaba r shomoi taaro PC r problem. sheo bollo amake update korbe, but korlo na. ai kore prai 10 din with 10 different agent ar shathe kotha bolar por (which took 1.5 months in total) amar problem resolve hoise. aar modhhe moja r beparation holo, majhe eek din ekta customer service rep amar shathe kharap behave kore, so i complain to another agent next day. taarpor ami aaro 1 week por jokhon abar phone koresi, oi agent bollo je amar first call (je din ami shob service cancel korte cheyesi) ar por aaar kono call record nai taader CS department aa!!! complain koraate shob record (i guess) delete kore dise or something – i’ve no f***ng idea. Bhai …. deshe bolen aar bhin deshe bolen … shob shala rai end of the day apenre muri khawabe.

  • Ehsan // March 13, 2009 at 11:19 pm | Reply

    Hasin bhai, sorry etto lomba comment korar jonne :(

  • raju mazumder // March 14, 2009 at 1:25 pm | Reply

    hasin bhai,
    kisu muri এক্সিকিউটিভ and তরুনী keo den.!!!!

  • Muktar // March 16, 2009 at 10:15 pm | Reply

    Lolz ….ami vhabselam kono uponassh portasi ..gr8. hasin bhai PHP nia akta uponassh make koren ..oi তরুনী ka Naika korte paren..ha ha ha ..

  • Moshfiqur Rahman // March 20, 2009 at 12:31 am | Reply

    hehehe….. Ei holo amader desher obostha.

    Tobe shobche beshi interesting holo, ami jokhon apnar ei post ta portechilam tokhon ami muri khacchilam :D

  • Omi Azad // March 20, 2009 at 7:33 pm | Reply

    আমি নিশ্চিত, হাসিনের ফোন ব্যাংকিং চালু না হলেও ফোন ব্যাংকিং এর যে বাৎসরিক নাজরানা আছে সেটা ঠিকই কেটে নেয়া হবে তার একাউন্ট থেকে।

    বাংলাদেশের ইলেকট্রনিক ব্যাংকিং আমাদের চুদে দিছে (দুঃখিত, এর চাইতে ভালো ভাষা পেলাম না)।

    আমার বৌ গত বুধবারে তার এটিএম কার্ড নিয়ে এটিএম মেশিনের সাথে বদরের যুদ্ধ করে টাকা বের করেছে ৩০০০, আর পরে স্টেটমেন্টে দেখছি টাকা তুলেছে ৩০০০ করে দুই বার। যেহেতু আমার বৌ-এর যেহেতু অন্য একটা সংসার নাই এবং আমি সেটা বিশ্বাস করি, সেহেতু আমি নিশ্চিত এটা ব্যাংকের সমস্যা।

    সাথে সাথে কার্ডের পেছনের নম্বরে ফোন দিলাম, ধরে বললো আপনি যে নম্বর থেকে ফোন করেছেন সেটা অথারাইজড্ না। আপনার একাউন্টে যে নম্বর আছে আমরা সেথানে ফোন করে কনফার্মেশন নিয়ে বিষয়টা ফিক্স করছি।

    আর কোনো চুদির ভাই ফোন করে নাই। এখন শুক্র শনিবার অপেক্ষা করে দেখি রবিবারে কি হয়।

  • masnun // March 21, 2009 at 6:22 pm | Reply

    @Omi Azad:

    Do you really expect a phone call from the authority?

  • Arafat Rahman // March 24, 2009 at 1:14 am | Reply

    কল সেন্টার কি খায় না মাথায় দেয়?

  • murshed ahmmad khan // April 2, 2009 at 10:41 pm | Reply

    ভাগ্যিস আমি কখনও ফোন ব্যাকিং ট্রাই করেনি :) । after applying i got the pin code once but didn’t ever try to activate it :) . thanks God :) .

  • Khandaker Shoukatur Rahman // April 5, 2009 at 10:35 pm | Reply

    ভাইয়ার মনে হয় মুড়ি বিপদের বন্ধু…নাকি রাগের সময়ের…… :P

  • unknown // April 10, 2009 at 11:41 pm | Reply

    অমি ভাইয়ের বৌকে এভাবে চুদে দিল? তীব্র প্রতিবাদ জানাচ্ছি….আপনি বাংলাদেশ ব্যাংকে অভিযোগ করুন!

  • Sabuj Kundu aka Manchumahara // April 18, 2009 at 9:28 pm | Reply

    মুড়ি না খেয়ে ডিম চাইনিজ খেলে ভালো হতো না ! তরুনীটিকে ডিম চাইনিজ খাওয়ানোর অফার দেওয়া যেতে পারে যাতে খাওয়া যাওয়া করে তাদের কিছু বুদ্ধি বাড়ে !

  • Sadiqur Rahman // April 21, 2009 at 2:52 pm | Reply

    Service r dik diye Standard Chartered Best… oder Phone Banking niye amar kono problem hoi na.. even ami electricity+phone+mobile sob bill o dite pari shudu akta phone kore :) IVR dara..

  • Syed Ahmed Zaki // May 18, 2009 at 9:02 am | Reply

    হায়রে বাংলাদেশ!!এরা ভাল একটু সার্ভিস দিলে কি এদের মহাভারত অশুদ্ধ হয়ে যায়……

  • masum // May 20, 2009 at 8:00 pm | Reply

    হা হা হা! ঘটনাটি ভালোই লাগলো। This is our sonar bangladesh. আমাদের দেশে এরচেয়ে ভালো আশা করা বোকামি

  • Didar // October 13, 2009 at 2:36 pm | Reply

    I do consider that you are lucky and got a chance to talk to a lady. This is a service provided by the HSBC bank. Be happy my dear.

Leave a Comment