The Storyteller

নস্টালজিয়া - ২

April 29, 2008 · 9 Comments

আমি তখন স্কুলেও ভর্তি হইনি, ভাসা ভাসা মনে পড়ে কিছু কিছু দিনের কথা। আমাকে খাওয়াতে খুবই বেগ পেতে হত বোনদের। আমাদের বাসায় কোন ফ্রিজ বা টিভি ছিল না সেই সময়। মাঝে মাঝে আমাদের অনুমতি মিলত পাশের বাসায় টিভি দেখার। আর টিভিতে কিছু চলার সময় সে কি ভিড় মানুষ জনের, যেন উপচিয়ে পড়ত ঘর। ওরা সবসময় টিভি দেখতে দিত না (কিংবা আমরা সবসময় যেতাম না, ঠিক মনে নাই) - তাই টিভি তেমন একটা আকর্ষনীয় বস্তু ছিল না আমার কাছে। আমি খেলতাম রাজ্যের যত প্যাকেট (বিস্কুট, সিগারেট) দিয়ে। সেই গুলো দিয়ে গাড়ি বানানো হত, মাটি দিয়ে চাকা। একবার অনেক গুলো শোলা পেয়েছিলাম কোথা থেকে যেন, সে কি আনন্দ আমার। শোলা পানিতে ভাসে, আর তাই গামলার সামনে থেকে আমাকে আর উঠানো যেত না।

বাসার পাশে ছিল ক্যান্সার গবেষনা ইন্সটিউটের মাঠ। আমি আর বাবা প্রায়ই বিকালে বের হয়ে যেতাম খেলতে। টোকাই আর ভাসমান ছেলেপুলেদের সাথে আমরা খুবই মজা করে ফুটবল খেলেছি অনেকদিন। আমি প্রায়ই দেখতাম একটা গাছের নিচ থেকে ওরা ফল কুড়ায়, দেখতে অনেকটা কামরাঙার মত। বাবাকে জিজ্ঞেস করায় বাবাও বলেছিল ওটা কামরাঙা। যেহেতু কামরাঙা মজার তাই একদিন আমি একটা ফল কুড়িয়ে কামড় দিয়ে দেখি ওয়াক থু, তেতো, চরম তেতো। আমি ভাবতাম ছেলেগুলো কেন এগুলো কুড়ায়। বড় হওয়ার পর জেনেছিলাম ওটা ছিল অর্জুন গাছ।

আমাকে ঐ সময়টায় দাঁত মাজার সময় কাউকে সাথে রাখতে হত। বেশির ভাগ সময় এই দায়িত্ব পেত স্বাতী অথবা শিমু, আমার ছোট আর সেজ বোন। হেহ হেহ, তার কারন হল আমি দাঁত মেজে পেস্টটা ফেলে দেয়ার বদলে প্রায়ই গিলে ফেলতাম। হো হো হো

আমাদের বাসার সামনে এক লোকের একটা ভক্সওয়াগন ছিল। আমরা বলতাম ব্যাঙগাড়ী। চকচকে সাদা একটা গাড়ী। মেজ বোন প্রায়ই বলত, ইস, আমাদের যদি এরকম একটা গাড়ী থাকত। প্রায়দিনই সকালে আমি আর স্বাতী তাকিয়ে দেখতাম গাড়ীটার বের হওয়া।

Categories: Me - Myself

9 responses so far ↓

  • Afruj // April 29, 2008 at 1:12 am

    Nice feelings to share with all. Heavy laglo.

  • junal // April 29, 2008 at 1:32 am

    হাসিন ভাই, মারবেল খেলছেন ? আমার মনে আছে দিন নাই রাত নাই, আমি সারাক্কন এইটা নিয়া পরে থাকতাম সব সময়…হে হে

  • hasin // April 29, 2008 at 1:38 am

    মারবেল খেলছি, ক্লাস ফাইভে পড়ার সময় - মা দেখলেই চরম পিটুনি, তাই লুকায় লুকায় খেলতাম

  • Manzil // April 29, 2008 at 3:44 am

    Nice feelings.. But i have missed these sort of environment as a child.. :( .. Karon boro hoisi Saudi te - Riyadh city te, from the age of 3 or maybe 4 . Jantrik jibon.. tarporo kichu sriti achey apnar moton..Maybe i will also share those with you all someday … :)

  • ranacse05 // April 29, 2008 at 9:34 pm

    হাসিন ভাই video games খেলেছেন কি ? ফাইভে থাকতে খুব খেলতাম :)

  • hasin // April 29, 2008 at 9:41 pm

    কলেজে উঠে খেলেছিলাম - এর আগে পাই নাই

  • hasin // April 29, 2008 at 9:42 pm

    @Manzil - tao likho - shuru kore dao - dekhbe aonek kichu mone pore jabe.

  • Ehab // April 30, 2008 at 11:47 pm

    ভিডিও গেইম দিয়েই শুরু হয় আমাদের অনেকের যাত্রা এই জগতে -)

    আমার এক মামাত ভাই এর ছিল ব্যং গাড়ি। মজা লাগতো।

    আমি খেলতাম অন্য জিনিস দিয়ে, যেমন চেয়ার এর উলটো দিক, অথবা সেলাই মেশিন।

    :)

  • farooq alvi // May 2, 2008 at 11:28 am

    I am your big fan and come on your blog whenever i find free time but i realy got hurt when i saw your recent posts in Bangali, as i don’t understand it, please keep in mind also people like us whi don’t understand Bangali but are eager to read your all posts, Thanks brother

Leave a Comment